জামালপুর সদর উপজেলার নান্দিনা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের এক নেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলার নান্দিনা কলেজ মোড়ে তার নিজের ফার্নিচারের দোকান থেকে তাকে আটক করা হয়েছে।
আটক আনিসুল কবির রবিন রানাগাছা ইউনিয়ন যুবলীগের সভাপতি বলে জানা গেছে । এছাড়াও তিনি জুলাই আন্দোলনের সময় আওয়ামী লীগের সাথে জড়িত ছিলেন এবং জুলাই যোদ্ধাদের উপর অন্যায় অত্যাচার চালিয়েছেন বলে জানা গেছে ।
এ বিষয়ে জামালপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসুল কবির রবিনকে আটক করেছে। তার বিরুদ্ধে আইনগত বিষয় খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।